অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষেত্রে অপরিশোধিত পেট্রোলিয়ামের ওপর উইন্ডফল
ট্যাক্স বা অতিরিক্ত আবগারি শুল্ক কমিয়েছে ভারত। অন্যদিকে রফতানির ক্ষেত্রে বেড়েছে।
খবর রয়টার্স।
গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে দেশটির অর্থ মন্ত্রণালয় ঘোষিত
এ শুল্ক আজ শনিবার থেকে কার্যকর হবে।
প্রতিবেদনে বলা হয়, স্পেশাল এডিশনাল এক্সসাইজ ডিউটি বা এসএইডি নামে
নামে পরিচিত এ উইন্ডফল ট্যাক্স কমিয়ে টন প্রতি ছয় হাজার ৭০০ রুপি করা হয়েছে। গত ১৪
আগস্ট শেষ পাক্ষিক পর্যালোচনায় অভ্যন্তরীণভাবে উৎপাদিত অপরিশোধিত তেলের ওপর উইন্ডফল
ট্যাক্স নির্ধারণ করা হয়েছিল সাত হাজার ১০০ রুপি।
অন্যদিকে ডিজেল রফতানির ওপর এসএইডি প্রতি লিটারে সাড়ে পাঁচ রুপি থেকে
বাড়িয়ে ছয় রুপি করা হয়েছে। জেট ফুয়েল বা এটিএফের শুল্ক হয়েছে দ্বিগুণ। প্রতি লিটার
দুই রুপি থেকে চার রুপি হয়েছে। তবে পেট্রোলে এ হার শূন্য থাকবে।
২০২২ সালের ১ জুলাই প্রথমবার উইন্ডফল প্রফিট ট্যাক্স আরোপ করে ভারত।










