আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও এইচএনএস অটোমোবাইলসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরকালে আইপিডিসির হেড অব রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন, হেড অব অটো লোন এইচএম পারভেজ খান, অটো লোনের প্রডাক্ট অ্যান্ড পার্টনারশিপ এক্সিকিউটিভ আবু সালেহ্ মোহাম্মদ জোবায়ের, এইচএনএস অটোমোবাইলসের এমডি মোহাম্মদ শহিদুল ইসলাম, হেড অব অপারেশনস মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এইচএনএস অটোমোবাইলস থেকে গাড়ি কিনতে আইপিডিসি থেকে অটো লোন নেয়া গ্রাহকরা পাবেন দ্রুততম সময়ে প্রসেসিং সুবিধা, আকর্ষণীয় ইন্টারেস্ট রেট এবং অভিজ্ঞ রিলেশনশিপ ম্যানেজার।
আইপিডিসি ও এইচএনএস অটোমোবাইলসের মধ্যে চুক্তি স্বাক্ষর
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও এইচএনএস অটোমোবাইলসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










