চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৮ শতাংশের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ সোমবার প্রকাশিত কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেনে এ তথ্য উঠে এসেছে ।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৭ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৯ পয়সা বা ১৮ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪৩ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮১ পয়সা। যা সঞ্চিতি ছাড়া ১০ টাকা ৭ পয়সা।










