চলতি বছরের প্রান্তিকে সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনসের (সিংটেল) নিট মুনাফা ২৩ শতাংশ কমে গেছে। উচ্চ খরচ ও দেশটির ভারতী এয়ারটেলের প্রভাবকে এর পেছনে ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সিংটেল দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম টেলিকম কোম্পানি এবং ভারতের ভারতী এয়ারটেলের ২৯ দশমিক ৫ শতাংশের মালিক। খবর বার্তা সংস্থা রয়টার্স।

সিংটেল এক বিবৃতিতে জানায়, ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৪৮ কোটি ৩০ লাখ সিঙ্গাপুর ডলার, যা গত বছর ছিল ৬২ কোটি ৮০ লাখ সিঙ্গাপুর ডলার। এপ্রিল-জুন প্রান্তিকে নাইজেরিয়ান নাইরার তীব্র মূল্যহ্রাসের কারণে সিংটেল ৮ কোটি ৮০ লাখ সিঙ্গাপুর ডলার ক্ষতির মুখোমুখি হয়েছে। তবে এক বছর আগে প্রতিষ্ঠানটি ১২ কোটি ৯০ লাখ সিঙ্গাপুর ডলার লাভ করছিল। 

সিংটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউয়েন কুয়ান মুন বলেন, ‘বাজারের গতিশীলতা ও প্রতিযোগিতা বৃদ্ধি সত্ত্বেও আমরা আমাদের আঞ্চলিক সহযোগীদের থেকে ভালো পারফরম্যান্স ও সর্বোচ্চ অবদান দেখেছি। উত্তরাধিকার পরিষেবাগুলোয় অব্যাহত পতন সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় আমাদের মূল টেলকো ব্যবসাকে প্রভাবিত করেছে।’