আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কিউএস ৪-স্টার রেটিং অর্জন করেছে। কিউএস স্টার বিশ্ববিদ্যালয় রেটিং সিস্টেম শিক্ষার গুণমান, সুযোগ-সুবিধা, স্থায়িত্ব, গবেষণা এবং কর্মসংস্থানের মতো ক্ষেত্রগুলো মূল্যায়ন করে। এ বছর এআইইউবি কর্মসংস্থান, একাডেমিক ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে ৫-স্টার রেটিং, শিক্ষা, সুযোগ-সুবিধা ও প্রোগ্রাম স্ট্রেন্থ ক্যাটাগরিতে ৪-স্টার রেটিং, আন্তর্জাতিকীকরণে ৩-স্টার রেটিং এবং সর্বোপরি ৪-স্টার রেটিং অর্জন করেছে।
এ অসামান্য কৃতিত্ব এআইইউবিকে গুণগত মানের শিক্ষা প্রদান, গবেষণাকে উৎসাহিত এবং উদ্ভাবনকে জোরদার করবে। এআইইউবির শিক্ষার মান, অত্যাধুনিক সুযোগ-সুবিধা, মনোরম ও প্রাণবন্ত ক্যাম্পাস এবং গবেষণার জন্য কিউএস জরিপে ৪-স্টার রেটিং অর্জন করা সম্ভব হয়েছে। —বিজ্ঞপ্তি










