আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের মহাখালী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, নিকেতন বারিধারা, গুলশান নমুনা সংগ্রহ কেন্দ্রে যেকোনো ল্যাব টেস্টে ন্যূনতম আড়াই হাজার টাকা পেমেন্ট বিকাশ করলেই ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ দুবার ক্যাশব্যাক পাবেন।

বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট) অথবা *২৪৭# ডায়াল করে সফলভাবে বিকাশ পেমেন্ট করে গ্রাহকরা এ অফার গ্রহণ করতে পারবেন। —বিজ্ঞপ্তি