গত বছর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) প্রাপ্ত ১৪ জন নতুন সদস্য প্রতিষ্ঠানের ওরিয়েন্টেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সিএসইর ঢাকাস্থ নিকুঞ্জ কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তাদের দিয়ে দুটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিএসইর পক্ষে এক্সচেঞ্জটির চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মেহেদী হাসান, সার্ভিলেন্স ও মার্কেট বিভাগের প্রধান নাহিদুল ইসলাম খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিএসইর ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ সিকিউরিটিজ আইনের বিভিন্ন বিধিবিধান নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। —বিজ্ঞপ্তি