বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সৌজন্য সাক্ষাৎ শেষে গতকাল এ তথ্য জানানো হয়।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান এবং পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ ও মোহাম্মদ সোহেল। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর।

তুরস্কের রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে দ্রুত বিজিএমইএ থেকে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল তুরস্ক সফরের ওপর গুরুত্বারোপ করেন। বিজিএমইএ সভাপতি এ প্রস্তাবকে স্বাগত জানান।