ভ্রমণের এ মৌসুমে প্রিয়জনদের সঙ্গে কিংবা নিজের মতো করে ছুটি কাটানো আরো আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে গো জায়ানে বিকাশ পেমেন্টে মিলছে ৬৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। নির্দিষ্ট হোটেল ও রিসোর্ট বুকিংয়ে গ্রাহকরা পাচ্ছেন এ আকর্ষণীয় ডিসকাউন্ট। পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণে বিমান টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও আছে ১২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এ অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। অফারটি পেতে পছন্দের হোটেল/রিসোর্ট বা এয়ারলাইনস সিলেক্ট করে যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভ্রমণের তারিখ ও সময় নির্ধারণ করতে হবে। এরপর শর্তাবলি দেখে নিশ্চিত করলে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে। —বিজ্ঞপ্তি