আজ দেশের পুঁজিবাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষে ‘সেলিব্রেশন অব ডেব্যু ট্রেডিং অ্যান্ড রিং দ্য বেল’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম সাইফুর রহমান মজুমদার। এ সময় ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম, কোম্পানি সেক্রেটারি মো. মনজুর হোসেন, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার রায়হান আলী ও লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী ইফতেখার আলম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) উপমহাব্যবস্থাপক ডিজিএম হাসনাইন বারি, সেটকম আইটি লিমিটেডের ভাইস চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি