অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ফের সাত বছরের সর্বোচ্চে উঠেছে। শীর্ষ উত্তোলক দেশগুলোয় রাজনৈতিক উত্তেজনার প্রভাবে জ্বালানি পণ্যটির বাজারদর অব্যাহতভাবে বাড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শীতের প্রকোপও দাম বাড়াতে সহায়তা করছে। খবর রয়টার্স।
তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২ দশমিক ৪ শতাংশ বা ২ ডলার ১৬ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯৩ ডলার ২৭ সেন্টে। কার্যদিবসের শুরুতে পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ৭০ সেন্টে পৌঁছে, যা ২০১৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩ শতাংশ বা ২ ডলার ৪ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেলে মূল্য স্থির হয়েছে ৯৩ ডলার ১৭ সেন্টে, যা ২০১৪ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।










