ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান সম্পাদিত ‘সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথচলা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, আইবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, এলিট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক শাইয়ান সিরাজ, এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাসির, বারডেমের প্রফেসর ইমেরিটাস প্রফেসর ড. হাজেরা মাহতাব, আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায় প্রমুখ। —বিজ্ঞপ্তি