দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে ব্যক্তিগত আয়কর প্রদান সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চেম্বারের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৩-এর কর কমিশনার ড. ইখতিয়ারুদ্দিন মো. মামুন। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাজহারুল কবির, এমএম রহমান অ্যান্ড কোং-এর সিনিয়র পার্টনার সিদ্ধার্থ বড়ুয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউট্যান্টস বাংলাদেশের সহসভাপতি মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুর হোসেন।