চুক্তির আওতায় কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা ও মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন, পাশাপাশি পরিবারের সদস্যরা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন বীমা কভারেজের সুবিধা পাবেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ভিসা বাংলাদেশ নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।

সম্প্রতি ‘এমপ্লয়মেন্ট বেনিফিট ট্রেন্ডস স্টাডির (ইবিটিএস)’ গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ কর্মী মনে করেন আর্থিক উদ্বেগ তাদের উৎপাদনশীলতা কমায়। ৪১ শতাংশ আর্থিক চাপকে মানসিক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত করেছেন। পাশাপাশি ৭৮ শতাংশ কর্মী মনে করেন বীমা ও সুস্থতা সম্পর্কিত সুবিধা তাদের প্রতিষ্ঠানের প্রতি বিশ্বস্ত করে তোলে।

ধারাবাহিক দাবি নিষ্পত্তি, কাস্টমাইজড সেবা, আধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা, দ্রুত পেমেন্ট এবং ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির জন্য মেটলাইফকে বেছে নিয়েছে ভিসা।

সাব্বির আহমেদ বলেন, ‘‌ডিজিটাল পেমেন্টে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সেবা প্রদানে আমাদের কর্মীরাই সবচেয়ে বড় শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিতে সমন্বিত বীমা কভারেজ অত্যন্ত জরুরি। বীমা সুবিধা থাকার ফলে তারা জীবনের অনিশ্চয়তায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিয়ে নির্ভার থাকতে পারবেন, যা তাদের কাজ নিয়ে একাগ্র ও আত্মবিশ্বাসী করে তুলতে ভূমিকা রাখবে।’

আলা আহমদ বলেন, ‘‌প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের জন্য নিরাপদ ও যত্নশীল কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করার ওপর গুরুত্ব দেয় মেটলাইফ। ভিসার সঙ্গে আমাদের এ অংশীদারত্ব কর্মীদের কল্যাণে শক্তিশালী ও সমন্বিত বীমা সমাধান প্রদানের যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।’

ভিসা বিশ্বের ব্যক্তি ও ব্যবসায়িক উদ্যোগকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করতে কাজ করে শীর্ষস্থানীয় বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ভিসা। প্রতিষ্ঠানটি দুইশরও বেশি দেশ ও অঞ্চলে নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করে।

বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং নয়শর বেশি প্রতিষ্ঠানকে বীমা সুরক্ষা প্রদান করছে মেটলাইফ। এছাড়া প্রতিষ্ঠানটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা স্বীকৃতি পেয়েছে।