যুক্তরাষ্ট্রে ২০২১-২২ স্কি মৌসুমে স্কিয়ারদের ভ্রমণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটিতে মূলত নভেম্বরের শেষ দিক থেকে এপ্রিলের শুরুর দিক পর্যন্ত সময় স্কি মৌসুম হিসেবে ধরা হয়। ন্যাশনাল স্কি এরিয়াস অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, দেশের রিসোর্টগুলোয় সর্বশেষ মৌসুমে ৬ কোটি ১০ লাখ স্কিয়ার ভ্রমণ করেছেন। এ সংখ্যা আগের মৌসুমের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি। এর আগে স্কিয়ার ভ্রমণের সর্বোচ্চ রেকর্ড ছিল ২০১০-১১ মৌসুমে ৬ কোটি ৫ লাখ। অ্যাসোসিয়েশন একটি বিবৃতিতে জানিয়েছে, এ রেকর্ড ইঙ্গিত দেয় যে মার্কিন স্কি শিল্পে শক্তিশালী চাহিদা রয়েছে। সিএনএন