পেট্রোবাংলা ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি জোরদার ও ভবিষ্যতে বিলিং সিস্টেম অটোমেশন নিশ্চিত করা হবে। এ উপলক্ষে সম্প্রতি পেট্রোবাংলার বোর্ড রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পেট্রোবাংলার পক্ষে সংস্থাটির সচিব মো. আমজাদ হোসেন এবং বিএমটিএফের পক্ষে স্বাক্ষর করেন লে. কর্নেল এএসএম ফখরুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।