চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের (সিএফএ) স্বীকৃতি পেয়েছেন বিনিয়োগ পেশার সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জন পেশাজীবি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পেশাগত এ স্বীকৃতির সনদ তুলে দেয় সিএফএ সোসাইটি বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ও সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. শাহীন ইকবাল। এছাড়া অনুষ্ঠানে সিএফএ সনদপ্রাপ্তদের উদ্দেশে ভিডিও বার্তা প্রদান করেন সিএফএ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মার্গ ফ্রাঙ্কলিন। বিজ্ঞপ্তি