মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানীতে যাত্রীসেবায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াদ বাস সার্ভিস। সেবার মান বাড়াতে শহরজুড়ে ১ হাজার ৬১০টি বাসস্টপেজ ও ৩৩টি রুট চালু করা হচ্ছে। দ্য রয়েল কমিশন ফর রিয়াদ সিটি (আরসিআরসি) জানিয়েছে, রিয়াদ পাবলিক ট্রান্সপোর্টের জন্য কিং আব্দুল আজিজ প্রকল্পের অংশ হিসেবে শহরের বাস সার্ভিসের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। সৌদি ভিশন0২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গে মিল রেখে পরিবহন খাতে গুণগত পরিবর্তনের উদ্যোগটিকে শহরের অর্থনৈতিক ও নগর রূপান্তরের নিয়ামক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পের তৃতীয় পর্যায় চালু হওয়ায় মোট রুটের সংখ্যা ৩৩টিতে পৌঁছেছে, যেখানে ৫৬৫টি বাস ও ১ হাজার ৬১১টি স্টেশনের মাধ্যমে পরিষেবা দেয়া হচ্ছে। গত মার্চে এটি চালু হওয়ার পর থেকে ছয় মাসে ৪০ লাখের বেশি যাত্রী নিয়ে প্রায় ৪ লাখ ৩৫ হাজার4ট্রিপ পরিচালনা করা হয়। অ্যারাবিয়ান বিজনেস