সিবিএস, ইএসপিএন, প্রাইম ভিডিও ও স্ক্রিপস স্পোর্টসের সঙ্গে নতুন চুক্তি করেছে উইমেনস ফুটবল লিগ। চার বছর মেয়াদি চুক্তি কার্যকর হবে ২০২৪ সাল থেকে। চুক্তি অনুসারে, প্রতি বছর ৬ কোটি ডলার পাবে লিগ কর্তৃপক্ষ। এক্ষেত্রে পূর্ণ মেয়াদে পরিমাণ দাঁড়াবে ২৪ কোটি ডলার। ফুটবল লিগ কর্তৃপক্ষ জানায়, সিবিএস ন্যূনতম ১২, ইএসপিএন ও এবিসি ২০, প্রাইম ভিডিও ২৭ ও স্ক্রিপস স্পোর্টস ৫০টি খেলা সম্প্রচার করবে। সিএনবিসি
উইমেনস ফুটবল লিগের সঙ্গে ২৪ কোটি ডলারের চুক্তি
সিবিএস, ইএসপিএন, প্রাইম ভিডিও ও স্ক্রিপস স্পোর্টসের সঙ্গে নতুন চুক্তি করেছে উইমেনস ফুটবল লিগ।










