পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইজেনারেশন লিমিটেডের পর্ষদ সভা এ বছরের ৪ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইজেনারেশনের আয় হয়েছে ৪১ কোটি ৮৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩৪ কোটি ৯৪ লাখ টাকা। আলোচ্য সময়ে ইজেনারেশনের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৮১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৭ কোটি ৬৯ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৪১ পয়সায়।
এদিকে ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইজেনারেশনের আয় হয়েছে ১৪ কোটি ১৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ১২ কোটি ১৩ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২ কোটি ৮৬ লাখ টাকা।










