ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা ইস্ট, চট্টগ্রাম নর্থ, বরিশাল ও বগুড়া জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডিএমডি আবুল ফায়েজ মুহাম্মাদ কামাল উদ্দিন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাঈদ। এতে মূল বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ইসমাঈল ও মো. সাইফুল ইসলাম।