সিঙ্গাপুরে পেট্রলের দাম বেড়ে ১১ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে ঠেকেছে। ফলে এশিয়ান আর্থিক হাবে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। যানবাহন পরিষেবা প্লাটফর্ম মটোরিস্টের তথ্যানুসারে, নগর রাষ্ট্রটির অধিকাংশ গাড়িই চলে জীবাশ্ম জ্বালানিতে। ৭ আগস্ট ৯৫-অকটেন পেট্রলের দাম লিটারে সর্বোচ্চ ২ দশমিক ৮৮ সিঙ্গাপুরিয়ান ডলারে উঠেছে, যা ২০২২ সালের আগস্টের পর সর্বোচ্চ। ঐতিহাসিকভাবে গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত মূল্যস্ফীতি শীর্ষে থাকায় নীতিনির্ধারকরা উদ্বেগ প্রকাশ করেছেন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্বব্যাপী পেট্রলের দামও বেড়ে গেছে। সিঙ্গাপুরভিত্তিক ওভারসি-চাইনিজ ব্যাংকিং করপোরেশনের প্রধান অর্থনীতিবিদ সেলেনা লিং বলেছেন, ‘প্রাইভেট ট্রান্সপোর্টের দাম হেডলাইন সিপিআই বাস্কেটের ১২ দশমিক ২১ শতাংশ, এটিকে নগণ্য মনে করার কারণ নেই। যদিও জ্বালানি খরচ গত বছরের তুলনায় কিছুটা কম।’ ফ্রি মালয়েশিয়া টুডে
সিঙ্গাপুরের পেট্রলের দাম ১১ মাসের সর্বোচ্চ
সিঙ্গাপুরে পেট্রলের দাম বেড়ে ১১ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে ঠেকেছে। ফলে এশিয়ান আর্থিক হাবে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।










