অস্ট্রেলিয়ায় জুলাইয়ে কর্মসংস্থান কমেছে, যা প্রভাব ফেলেছে দেশটির প্রবৃদ্ধিতে। পাশাপাশি বেড়েছে বেকারত্বের হার। ফলে চাপে থাকা শ্রমবাজারে সম্ভাব্য শিথিলতার আশঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, জুনের তুলনায় জুলাইয়ে নিট কর্মসংস্থান ১৪ হাজার ৬০০টি কমেছে। ফুল টাইম কর্মসংস্থান কমেছে ২৪ হাজার ২০০টি। বেকারত্বের হার ৩ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে, যা পূর্বাভাসের চেয়ে বেশি। বিনিয়োগকারীরা ধারণা করছেন, কেন্দ্রীয় ব্যাংক আগামী দিনগুলোয় সুদহার আর বাড়াবে না। অথবা বছরের শেষ দিকে আবারো দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৪ দশমিক ৩৫ শতাংশে উন্নীত করার আশঙ্কা থেকেই যাচ্ছে। গত বছর শক্তিশালী শ্রম চাহিদার পরিপ্রেক্ষিতে ৩ লাখ ৯৯ হাজার নিট কর্মসংস্থান তৈরি হয়েছিল। মজুরি বাড়া সত্ত্বেও বার্ষিক মজুরি বৃদ্ধি তুলনামূলকভাবে প্রায় ৩ দশমিক ৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। রয়টার্স
কর্মসংস্থানের হার কমেছে অস্ট্রেলিয়ায়
অস্ট্রেলিয়ায় জুলাইয়ে কর্মসংস্থান কমেছে, যা প্রভাব ফেলেছে দেশটির প্রবৃদ্ধিতে। পাশাপাশি বেড়েছে বেকারত্বের হার।










