বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান গাজীর নেতৃত্বে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়।