চলতি জুনে ব্রিটেনে বাড়ির দাম সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। যদিও আগামী কয়েক মাসে তা আবার পড়তে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। সুদের হার এবং জীবনযাপনের খরচ অনেক বেড়ে যাওয়ায় রিয়েল এস্টেট বাজারের ওপর বেশ একটা ধাক্কা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রাইটমুভ অনুসারে, পঞ্চম মাসের মতো বাড়ি বিক্রির জন্য দাবি করা দাম সর্বোচ্চ মাত্রা ছুঁয়েছে। এ দাম দশমিক ৩ শতাংশ বা ১ হাজার ১১৩ পাউন্ড বেড়ে পৌঁছেছে ৩ লাখ ৬৮ হাজার ৬১৪ পাউন্ডে। —রয়টার্স