দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে কেবল ৭টির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইউনাইটেড পাওয়ার কোম্পানি লিমিটেডের। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮ দশমিক ৩৮ শতাংশ দরপতন হয়েছে। এ সময়ে কোম্পানিটির মোট ৮৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে ৫ দশমিক ৩১ শতাংশ দর কমেছে ফান্ডটির। সপ্তাহের পাঁচ কার্যদিবসে ফান্ডটির ৪ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৯২ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।

দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ দশমিক ৭১ শতাংশ দর কমেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২ কোটি ২৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৪৪ লাখ ৭২ হাজার টাকা।