মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ডিপার্টমেন্টের সঙ্গে নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণে মফস্বলভিত্তিক শিল্পোদ্যোক্তাদের মাঝে ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় জামানতবিহীন ঋণ প্রদানের লক্ষ্যে আলাদা দুটি চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।