ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়ার নেতৃত্বে আইসিবি পরিবারের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরবর্তী সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ সময় আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, মহাব্যবস্থাপক, সাবসিডিয়ারি কোম্পানির নির্বাহী কর্মকর্তারাসহ সব কর্মচারী উপস্থিত ছিলেন।