এখন থেকে সিটি ব্রোকারেজ লিমিটেডের সিটি ইনফিনিটি অ্যাপের মাধ্যমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন। একই সঙ্গে সিটি ব্রোকারেজের গ্রাহকরা আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকে মার্জিন ঋণ নিতে পারবেন। গত বুধবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্রোকারেজের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম আফফান ইউসূফ ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও অসিত কুমার চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিটি ব্রোকারেজের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (এফভিপি) ও বিক্রয় বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম মাসুম, রিটেইল বিভাগের প্রধান মহিউদ্দিন আহমেদ বুলবুল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের অতিরিক্ত সিইও মো. আল আমিন তালুকদার এবং ডেপুটি সিইও মেহমুদ হাসান মুরাদসহ প্রতিষ্ঠান দুটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
সিটি ব্রোকারেজ ও আইসিবি ক্যাপিটালের মধ্যে প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষর
এখন থেকে সিটি ব্রোকারেজ লিমিটেডের সিটি ইনফিনিটি অ্যাপের মাধ্যমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন। একই সঙ্গে সিটি ব্রোকারেজের গ্রাহকরা আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকে মার্জিন ঋণ নিতে পারবেন। গত বুধবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ










