এক্সিম ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ এমপি, মো. নজরুল ইসলাম স্বপন, মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক মো. নাজমুস সালেহিন এবং মিয়া মোহাম্মদ কাওসার আলম, ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন, এএমডি মো. হুমায়ূন কবীর, শাহ্ মো. আব্দুল বারী, ডিএমডি মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম এবং কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল ইসলাম অংশ নেন।