জনতা ব্যাংক পিএলসির অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। সভায় ব্যাংকের ডিএমডি মো. ফয়েজ আলম ও মো. আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট জিএম ও ডিজিএমরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে এমডি ব্যাংকের সার্বিক অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে অটো চালান গ্রহণের পরিমাণ, ফরেন রেমিট্যান্স ও স্বল্প সুদের আমানত বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ আদায় ও হ্রাস এবং অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।