জলবায়ু পরিবর্তনের ফলে মরুকরণ একটি ক্রমবর্ধমান সমস্যা। প্রায় ২৫ কোটি মানুষের ওপর এর প্রভাব পড়ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, সমস্যাটি পৃথিবীর ভূমিপৃষ্ঠের এক-তৃতীয়াংশকে প্রভাবিত করছে। এ সমস্যা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রের ভূমির এক-তৃতীয়াংশ ভূমিকে ঊষর করবে। বিশ্বের জনসংখ্যার খাবারের জোগান দিতে শুষ্ক জমি পুনরুদ্ধার করা ও সেগুলোকে কৃষিক্ষেত্রে পরিণত করতে হবে। মরক্কোতে ঠিক এমনই একটি প্রতিষ্ঠান হলো স্যান্ড টু গ্রিন। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কৃষি কর্মকর্তা উইসাল বেন মুসা জানান, তারা পাঁচ বছরের মধ্যে মরুভূমিকে একটি টেকসই ও লাভজনক আবাদি জমিতে রূপান্তর করতে পারবেন। প্রক্রিয়াটি লোনা পানির উৎসের কাছাকাছি যেকোনো জায়গায় স্থাপন করা যেতে পারে। সৌরচালিত প্রযুক্তি ব্যবহার করে বালি থেকে লবণাক্ততা অপসারণ করা হয়। তার পরে সেখানে বিভিন্ন ধরনের ফল ও ভেষজ গাছ রোপণ করা হয়। সিএনএন