ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে উপাচার্য দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি শহীদুল্ল্যাহ মজুমদার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় চবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা একটি কো-ব্র্যান্ডেড ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড পাবেন, এর মাধ্যমে ফ্রিল্যান্সিং আয়ের অর্থ গ্রহণ, ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করা যাবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাকসু ভিপি মো. ইব্রাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংক ও চবির মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে।









