এখন থেকে গুলশান মডেল টাউনের (প্লট ৫৫, সড়ক ১২৩, ব্লক-সিইএস-এ) হেনা সুবাস্তু স্কাইলাইন এভিনিউতে (প্রথম ও দ্বিতীয় তলা) শাখাটির কার্যক্রম পরিচালিত হবে। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে স্থানান্তরিত গুলশান শাখার উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমএ কাশেম। সাউথইস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বর্তমান ও সাবেক পরিচালকদের মধ্যে রেহানা রহমান, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, প্রকৌশলী খন্দকার বদরুল হাসান, মো. রফিকুল ইসলাম (নমিনি পরিচালক-এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি) এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার সুলতানা কাশেম উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এমএ কাশেম বলেন, ‘গ্রাহকদের আরো আধুনিক, দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যেই গুলশান শাখাটি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এর মাধ্যমে সর্বাধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার প্রধান ইশতিয়াক ইউ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা।