রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল এবিজি বসুন্ধরা বিজয় দিবস গলফ টুর্নামেন্টের। সম্প্রতি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, পরিচালক ইয়াশা সোবহান, এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন ও মেজর জেনারেল জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।