ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিসিএস (কর) একাডেমির মধ্যে একটি দ্বিপক্ষীয় করপোরেট স্বাস্থ্য চুক্তি হয়েছে। গতকাল বিসিএস (কর) একাডেমির সম্মেলন কক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী, সিআইপির উপস্থিতিতে চুক্তিতে সই করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং বিসিএস (কর) একাডেমির  মহাপরিচালক এমএম ফজলুল হক। চুক্তিতে আরো সই করেন বিসিএস (কর) একাডেমির উপপরিচালক, হেডকোয়ার্টার (অ্যাডমিন ১) ফাতেমা খাতুন ও উপপরিচালক, হেডকোয়ার্টার (অ্যাডমিন ২) কর্নেলিয়াস কমা এবং ইউনিভার্সেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন।