ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও বিপণনকারী ইলেক্ট্রো মার্ট গ্রুপকে আউটস্ট্যান্ডিং ডিস্ট্রিবিউটর পুরস্কারে ভূষিত করেছে কনকা চায়না। সম্প্রতি চীনে এক অনুষ্ঠানের মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারের হাতে কনকার ভাইস প্রেসিডেন্ট হ্যাং ফ্যান লিন পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিশ্বের ১৬০টিরও অধিক দেশে সমাদৃত ইলেকট্রনিক ব্র্যান্ড কনকা ইলেক্ট্রো মার্ট গ্রুপের হাত ধরে বাংলাদেশে যাত্রা করে ১৯৯৮ সালে। —বিজ্ঞপ্তি