দেশের পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সব সূচক বেড়েছে। এ সময় পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজগুলোর মধ্য অধিকাংশের দর বেড়েছে। পাশাপাশি আলোচ্য সময়ে এক্সচেঞ্জটিতে ১১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, এদিন সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এ সময় পর্যন্ত ৪৮ প‌য়েন্ট বেড়ে ২ হাজার ৩৫৫ ও শরিয়াহ সূচক ডিএসইএস ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৭৪টির আর অপরবর্তিত রয়েছে ১০৫টি সিকিউরিটিজের বাজারদর। এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ১ হাজার ১৩৬ কো‌টি ৯৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।