কভিড মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে, যার প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ) অঞ্চলের স্টার্টআপ খাতেও। তহবিল ঘাটতি ও নতুন বিনিয়োগে আগ্রহ কমেছে এ খাতে। ২০২৩ সালের প্রথমার্ধে অঞ্চলটির ভেঞ্চার ফাইন্যান্সিং চুক্তি ৪১ শতাংশ হ্রাস পেয়ে ১১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
বছরের প্রথমার্থে বিশ্বব্যাপী স্টার্টআপে অর্থায়ন কমেছে ৫২ শতাংশ। সে দিক থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভালো বলে জানিয়েছে শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল প্লাটফর্ম এমইএপিটি। একই সঙ্গে তারা এ অঞ্চলের হালান, নানা ও ফ্লোয়ার্ড নামের তিনটি কোম্পানিকে ধন্যবাদ জানিয়েছে, যারা ১০ কোটি ডলারের বেশি অর্থায়নের মেগা চুক্তি করেছে।
ম্যাগনিটের প্রতিবেদনকে এ অঞ্চলে সবচেয়ে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। তারা জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে মোট মূলধন বিনিয়োগের প্রায় ৫০ শতাংশই হালান, নানা ও ফ্লোয়ার্ডের মেগা চুক্তি থেকে এসেছে। এ তিন কোম্পানির চুক্তির পরিমাণ প্রায় ১০ কোটি ডলারের বেশি।










