প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে প্রাইম ব্যাংকের মাধ্যমে যেসব গ্রাহকের বেতন হয়, তারা মেটলাইফ বাংলাদেশ থেকে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ সুবিধা পাবেন। প্রাইম ব্যাংকের ডিএমডি নাজিম এ চৌধুরী এবং মেটলাইফ বাংলাদেশের ডিএমডি ও চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আক্তার আহমেদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।