বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) উদ্যোগে ‘নন পারফর্মিং লোন (এনপিএল) ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এ সময় বিডিবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস এবং ব্যাংকের এমডি ও সিইও মো. জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।