রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে রূপালী ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ, লক্ষ্যমাত্রা অর্জন ও গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট শাখাগুলোর জুলাই ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। এছাড়া প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইন উদ্দিন মাসুদ; বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন ও ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম এবং আদায় বিভাগ ২-এর উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলামসহ সংশ্লিষ্ট শাখাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় রূপালী ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি চলতি বছরের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে লক্ষ্যমাত্রা অর্জনে গ্রহণ করা হয় প্রয়োজনীয় কর্মপরিকল্পনা।










