জুলাইয়ে ইউরোপে নতুন গাড়ির নিবন্ধন ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এছাড়া বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রয় ৬০ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যেখানে অনুঘটক ছিল ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে সরকারি ভর্তুকি। নতুন সব গাড়ি বিক্রয়ের মধ্যে বিদ্যুচ্চালিত গাড়ির সংখ্যা ১৩ দশমিক ৬ শতাংশ ছিল, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশের কম ছিল। ফক্সওয়াগেন, বিএমডব্লিউ ও রেনাল্টের মতো শীর্ষ স্থানীয় গাড়ি নির্মাতারা বিক্রয় বৃদ্ধি দেখেছে। অন্যদিকে স্টেলান্টিস প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ায় বিক্রয় ৬ দশমিক ১ শতাংশ কমেছে। ফ্রি মালয়েশিয়া টুডে