তিনি বর্তমানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আইইউবির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
১০-১৩ জুন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অনুষ্ঠিত এসিবিএসপির বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক মামুন হাবিব এ দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী চেয়ার ও ডোনা আনা কমিউনিটি কলেজের ডিন অব অ্যাডভান্সড টেকনোলজিস ড. লরা ডে লা ক্রুজ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিনি কমিটির চেয়ার-ইলেক্ট নির্বাচিত হন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অধ্যাপক মামুন হাবিবের দেশে-বিদেশে শিক্ষকতা ও গবেষণায় ২৩ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তার ২৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত রয়েছে। এর মধ্যে ৮০টির বেশি প্রকাশনা স্কোপাস ও ওয়েব অব সায়েন্সে সূচিভুক্ত। তিনি শতাধিক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন এবং ২৫০টির বেশি ওয়েবিনার ও কর্মশালা পরিচালনা করেছেন।










