প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করবে কানাডা। এর অংশ হিসেবে ভোক্তা পর্যায়ে পরিষেবার পরিধি বাড়াতে আমিরাতের সরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী উত্তর আমেরিকার দেশটি। এসব সংস্থা নাগরিকদের জরুরি পরিষেবা দিয়ে থাকে। কানাডার প্রযুক্তি কোম্পানিগুলোর মুখপাত্ররা এরই মধ্যে দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি এবং সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। দ্য ন্যাশনাল নিউজ