বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগিতায় সম্প্রতি মানিকগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি)’–আওতায় এ প্রশিক্ষণে ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মুস্তফা। বিশেষ অতিথি ছিলেন ইউসিবির এএমডি আদনান মাসুদ এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী। এছাড়া ইউসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি