দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের তিনদনই ঊর্ধ্বমুখিতা দেখা গিয়েছে। তবে এ সময়ে এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ২৬৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২০ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহে ফিনিক্স ফাইন্যান্সের মোট ১৬ কোটি ১৭ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার ৪০০ টাকা। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২০ দশমিক ৪৯ শতাংশ।
দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। গত সপ্তাহে ১৮ দশমিক ৭৪ শতাংশ দর কমেছে কোম্পানিটির। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৩৪ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৪৬ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ২০০ টাকা।
১৬ দশমিক ৫২ শতাংশ দর কমে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৯ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
গত সপ্তাহে ১৪ দশমিক ২৯ শতাংশ শেয়ারদর কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৭৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ১৪ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১২ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।
তালিকায় পরের অবস্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ২৩ কোটি ১৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৪ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা।
তালিকায় সপ্তম স্থানে রয়েছে এপেক্স ফুডস লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ১৩ দশমিক ৪৪ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৪ কোটি ৩৪ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৪ কোটি ৮৬ লাখ ৯১ হাজার ২০০ টাকা।
গত সপ্তাহে পরের অবস্থানে থাকা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৩৬ কোটি ৫৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।










