এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশের বৃহত্তম পেমেন্ট প্রসেসর ‘একপে’-এর সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্টবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিনের উপস্থিতিতে উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম ও একপেয়ের বিজনেস স্পেশালিস্ট, এসপায়ার টু ইনোভেট (এ২আই) মো. শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম, এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এবং একপেয়ের লিড মার্চেন্ট, এসপায়ার টু ইনোভেট (এ২আই) আহসান হাবিব উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক ও একপেয়ের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশের বৃহত্তম পেমেন্ট প্রসেসর ‘একপে’-এর সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্টবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব)










