কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ পদোন্নতি দেয়া হয়। এ উপলক্ষে গতকাল রাজধানীর আইএফআইসি টাওয়ারে ‘সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত থেকে ৩৩ কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতিপত্র হস্তান্তর করেন। এ সময় ভার্চুয়ালি দেশের বিভিন্ন শাখা-উপশাখায় কর্মরত আরো ৫৫ কর্মকর্তাকে পদোন্নতিপত্র দেয়া হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রযাত্রায় দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ মানবসম্পদের বিকল্প নেই।’ এ সময় তিনি নতুন দায়িত্ব পালনে কর্মকর্তারা আরো কৌশলগত দৃষ্টিভঙ্গি, জবাবদিহিতা ও পেশাদারত্ব প্রদর্শনের মাধ্যমে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও গ্রাহকসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক মেধা ও পারফরম্যান্সভিত্তিক ক্যারিয়ার অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে চলতি বছরের মার্চ পর্যন্ত ২৭৫ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে।










