এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার সমাপনী পর্বে সূচনা বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টিএম আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
সাউথইস্ট ইউনিভার্সিটিতে জব ফেয়ারের সমাপনী
সাউথইস্ট ইউনিভার্সিটির দুই দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।










